হাইস্কুলে বিদ্যুৎস্পৃষ্ট ২০ পড়ুয়া, হাসপাতালে চিকিৎসা
উত্তর ২৪ পরগনার যোগেশগঞ্জ হাইস্কুলে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট প্রায় ২০ পড়ুয়া। ১৩ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন।

হাসানুজ্জামান,মানুষের মতামত:স্কুল চত্বরে পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়ল প্রায় ২০ জন পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার যোগেশগঞ্জ হাইস্কুলে চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,স্কুল চত্বরে বেশ কিছু বিদ্যুতের তার পড়ে ছিল। বিষয়টি বুঝে ওঠার আগেই কয়েকজন পড়ুয়া তারে হাত দিলে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়। অসুস্থদের মধ্যে ১৩ জনকে সন্দেলবিল ব্লক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। খবর ছড়িয়ে পড়তেই স্কুলে পৌঁছে যান অভিভাবকরা। তাঁদের অভিযোগ, স্কুল চত্বরে বিদ্যুতের তার এভাবে পড়ে থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কেন আগে ব্যবস্থা নেয়নি, তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উত্তেজনাও তৈরি হয়। শিক্ষক-ছাত্রছাত্রীদের মধ্যেও বচসার অভিযোগ উঠেছে।
অন্যদিকে,শিক্ষকদের দাবি,স্কুলে দীর্ঘদিন ধরেই পরিকাঠামোগত সমস্যা রয়েছে।তবে ঘটনার পর পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্কুল চত্বরে এমন বিপজ্জনক পরিস্থিতি কীভাবে তৈরি হল,তা নিয়ে তদন্তের দাবি উঠছে।
