বুধবার, সেপ্টেম্বর 16, 2026
17:20:15 | কলকাতা

দীঘার আনন্দযাত্রা পরিণত হল শোকে,হেঁড়িয়ায় বাইক দুর্ঘটনায় মৃত ২০ বছরের যুবক

Accidentজেলা ভিত্তিক সংবাদ

দীঘা যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়ায় ভয়াবহ বাইক দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু ২০ বছরের যুবকের,গুরুতর আহত আরও দুই বন্ধু।

রাজকুমার বেরা,মানুষের মতামত:দীঘা যাওয়ার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২০ বছরের এক যুবকের। গুরুতর আহত আরও দুই যুবককে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া এলাকায় দীঘা-নন্দকুমার জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের মধ্যহিংলী এলাকায় সাইকেলের গ্যারেজ বন্ধ করার পর গতকাল রাতে তিন বন্ধু বাইকে করে ঘুরতে বের হন। রাতভর ঘোরাঘুরির পর ভোরে তাঁরা দীঘার উদ্দেশ্যে রওনা দেন। ভোর প্রায় ৪টা নাগাদ হেঁড়িয়ার একটি পেট্রোল পাম্পের কাছে তাঁদের বাইক দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিষাদলের ভোলসারা গ্রামের বাসিন্দা প্রশান্ত ভৌমিকের। বাকি দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের তমলুক মেডিকেল কলেজে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।