বুধবার, সেপ্টেম্বর 16, 2026
14:10:24 | কলকাতা

মাটিয়ায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ,ঘটনার নেপথ্যে পুরনো বিরোধ?

Crimeজেলা ভিত্তিক সংবাদ

বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতায় বিজেপি কর্মী নিশিত ঘোষকে মারধরের অভিযোগ।আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্তে পুলিশ।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতা এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। আহত বিজেপি কর্মীর নাম নিশিত ঘোষ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, রাতে নিশিত ঘোষকে তাঁর দোকানের সামনে ডেকে নিয়ে আসা হয়। সেখানে কয়েকজন দুষ্কৃতী তাঁকে মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মী-সমর্থকদের। ঘটনার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, এর আগে মাটিয়া থানার স্কুলবাড়ি এলাকায় সরকারি গাছ থেকে অবৈধভাবে ডাল এবং গাছে থাকা বিশেষ ধরনের পোকা টাকা নিয়ে বিক্রি করার অভিযোগ ওঠে। সেই সময় বিজেপি কর্মী-সমর্থকেরা ঘটনাস্থলে গিয়ে বাধা দেন এবং গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাটিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গাছ কাটতে আসা কয়েকজনকে গ্রেফতার করে বলে দাবি তাঁদের।

বিজেপি কর্মী-সমর্থকদের অভিযোগ, ওই ঘটনার প্রতিবাদ করার জেরেই নিশিত ঘোষকে মারধর করা হয়েছে। তবে ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য এবং অভিযুক্তদের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।