মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
22:23:56 | কলকাতা

বিডিও অফিসের সামনে পঞ্চায়েত সমিতির সভাপতিকে মারধরের অভিযোগ,প্রশ্নের মুখে নিরাপত্তা

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

বসিরহাট-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে বিক্ষোভ ও মারধরের অভিযোগ। বিডিও অফিসের সামনে ঘটনায় চাঞ্চল্য,তদন্ত ঘিরে প্রশ্ন।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বিডিও অফিসের সামনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। অভিযোগ, বসিরহাট-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডল পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি থেকে নামতেই একদল মহিলা ও পুরুষ তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান।

অভিযোগ, তাঁকে গালিগালাজ করার পাশাপাশি কোমরের বেল্ট খুলে মারধর করা হয়। পরে তাঁকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে বিডিও অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ঘিরে কিল-ঘুষি ও জুতো দিয়ে মারধরের পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগও উঠেছে। তাঁর সঙ্গে থাকা কয়েকজন সহকর্মীও আক্রান্ত হন বলে দাবি।

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কী কারণে এই বিক্ষোভ এবং হামলা, কারা এর সঙ্গে জড়িত, এর পিছনে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি না—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই স্পষ্ট হবে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।