ডিপফেক-অপপ্রচারে লাগাম,শিশু সুরক্ষায়ও কড়া মেটা—কী বদল আসছে?
কেন্দ্রের নির্দেশ মেনে শিশু নিগ্রহের কনটেন্ট প্রশাসনের কাছে তুলে ধরতে রাজি মেটা। ডিপফেক,অপপ্রচার ও বিকৃত তথ্য রুখতেও অ্যালগরিদমে পরিবর্তনের উদ্যোগ।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:প্রায় দু’মাস ধরে আলোচনা ও বৈঠকের পর কেন্দ্রের নির্দেশ মেনে শিশু নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট প্রশাসনের কাছে তুলে ধরতে রাজি হল মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক সংস্থার এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শিশুদের নিয়ে তৈরি বা ছড়িয়ে পড়া আপত্তিকর কনটেন্ট শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের সঙ্গে তথ্য ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে মেটা।শুধু শিশু সুরক্ষা নয়, ডিপফেক, বিকৃত তথ্য এবং অপপ্রচার রুখতেও প্ল্যাটফর্মের প্রযুক্তিগত ব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। অ্যালগরিদমের কার্যপদ্ধতিতে প্রয়োজনীয় সংশোধন করে ক্ষতিকর বা বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার কমানোর চেষ্টা করা হবে।
শিশুদের জন্য সমাজমাধ্যমকে আরও নিরাপদ করে তুলতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংস্থা। কেন্দ্র ও মেটার দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তকে সমাজমাধ্যমে নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
