মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
20:25:40 | কলকাতা

শাহরুখের ‘King’ নিয়ে বড় বার্তা!অ্যাকশন,গান আর নতুন লুক—কী থাকছে ছবিতে?

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘King’ নিয়ে অনুরাগীদের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ছবিটি নিয়ে নতুন কিছু তথ্য শেয়ার করেছেন বলিউডের ‘কিং খান’ নিজেই। তাঁর কথায়, ‘King’-এ থাকছে জোরালো অ্যাকশন, আকর্ষণীয় সঙ্গীত এবং তাঁর বিশেষ নতুন লুক। বিশেষ করে ছবিতে তাঁর চুলের স্টাইল নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।

ছবিটি আগামী ২৪ ডিসেম্বর ২০২৬ মুক্তি পাওয়ার কথা। ফলে বড়দিনের আবহে শাহরুখের এই নতুন ছবি নিয়ে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে।

এদিকে ‘Dhurandhar’ নিয়েও নিজের মতামত জানিয়েছেন শাহরুখ খান। ছবিটির দুই পর্ব সম্পর্কেই প্রশংসা করে তিনি জানিয়েছেন, দুটিই তাঁর কাছে ‘ফ্যান্টাস্টিক’ লেগেছে। ‘King’ নিয়ে শাহরুখের নতুন মন্তব্য এবং ‘Dhurandhar’-র প্রশংসা—দুই খবরই এখন বলিউডপ্রেমীদের মধ্যে চর্চার বিষয়।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।