মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
16:57:39 | কলকাতা

হিন্দুদের দল ভাবেন?সংখ্যালঘুদের উদ্দেশে শুভেন্দুর বড় বার্তা,ভোটের আগে বাড়ল চর্চা

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বার্তা শুভেন্দু অধিকারীর। বিজেপির পাশে থাকার এবং ভোটের মাধ্যমে সমর্থন জানানোর আবেদন।

নাজমুল হাসান,মানুষের মতামত:৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে রাজ্যের সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে বড় বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। সরকারি প্রকল্পে সংখ্যালঘুদের সুবিধা পাওয়ার পরিসংখ্যান তুলে ধরে বিজেপির পাশে থাকার আবেদন জানান তিনি।

শুভেন্দুর দাবি,সরকার সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসেবে কাজ করে না। সরকার সকল মানুষের জন্য। তাঁর বক্তব্য, বিজেপিকে ভোট দেওয়া হোক বা না হোক, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কোনও মানুষ বঞ্চিত হবেন না।এদিন অন্নপূর্ণা প্রকল্পের পরিসংখ্যানও তুলে ধরেন শুভেন্দু। তাঁর দাবি,অন্নপূর্ণা প্রকল্পে মোট ১ কোটি ৪৮ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ সংখ্যালঘু মানুষ সুবিধা পেয়েছেন। পাশাপাশি আবাস যোজনাতেও নতুন করে ৫৪ লক্ষ নাম যুক্ত হয়েছে বলে দাবি করেন তিনি। এর মধ্যে প্রায় ১৩ থেকে ১৪ লক্ষ সংখ্যালঘু উপভোক্তার নাম রয়েছে বলেও জানান শুভেন্দু। এরপরই সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে সরাসরি বিজেপিকে সমর্থনের আবেদন জানান তিনি।শুভেন্দুর বক্তব্য,সংখ্যালঘুদের একটি বড় অংশ বিজেপিকে এখনও হিন্দুদের দল হিসেবে মনে করেন। সেই কারণে বিজেপির কাছে সংখ্যালঘু ভোট প্রায় শূন্য হয়ে যায়। এবার সেই ধারণা বদলে ভোটের মাধ্যমে বিজেপির পাশে থাকার বার্তা দেওয়ার আহ্বান জানান।

বাংলার রাজনীতিতে দীর্ঘদিন ধরেই মুসলিম সমাজের একটি অংশের মধ্যে শুভেন্দু অধিকারীর প্রতি সমর্থন রয়েছে বলে রাজনৈতিক মহলে ধারণা রয়েছে। এবার বাংলায় বিজেপি সরকার গঠনের পর এই প্রথম উপ-নির্বাচন গুলিতে শুভেন্দু অধিকারীর সংখ্যালঘুদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজ্যের রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে,এই বার্তা সংখ্যালঘু ভোটে বিজেপির প্রভাব বাড়ানোর নতুন প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে।এছাড়াও,নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে সরকারি প্রকল্পের এই পরিসংখ্যান তুলে শুভেন্দুর বার্তাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।