মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
11:18:39 | কলকাতা

শরীর সুস্থ রাখতে কেন দরকার ১২ ধরনের ভিটামিন?জানুন কোন ভিটামিনের কী কাজ

স্বাস্থ্য

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে ভিটামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের বিভিন্ন অঙ্গ ও স্বাভাবিক কার্যকলাপ ঠিক রাখতে প্রয়োজন হয় একাধিক ধরনের ভিটামিন। ভিটামিন এ চোখ ও দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। বি-১ শক্তি উৎপাদন ও স্নায়ুর কাজে সাহায্য করে, আর বি-২ কোষের বৃদ্ধি ও ত্বকের জন্য প্রয়োজনীয়। বি-৩ বিপাকক্রিয়া ও শক্তি উৎপাদনে ভূমিকা নেয়। বি-৫ হরমোন তৈরিতে সহায়ক। বি-৬ রোগ প্রতিরোধ ক্ষমতা ও মস্তিষ্কের স্বাভাবিক কাজে গুরুত্বপূর্ণ। বি-৭ চুল, ত্বক ও নখের সঙ্গে যুক্ত। বি-৯ রক্তকণিকা ও কোষ গঠনে সাহায্য করে এবং বি-১২ স্নায়ু ও রক্ত তৈরিতে প্রয়োজন। এছাড়া ভিটামিন সি রোগ প্রতিরোধ ও ক্ষত সারাতে, ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত রাখতে এবং ভিটামিন কে রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।