সোমবার, সেপ্টেম্বর 14, 2026
23:29:14 | কলকাতা

জাল দলিল,কোটি টাকার অভিযোগ, একের পর এক গ্রেফতার!সুমিতের পর এবার জালে কে?

Crimekolkata

শালবনি জমি দুর্নীতি মামলার তদন্তে ফের বড় পদক্ষেপ সিআইডির। সুমিত রায়ের গ্রেফতারের পর এবার গ্রেফতার অমিত ঘোষ। সরকারি খাস জমি জাল দলিলের মাধ্যমে বিক্রির অভিযোগে তাঁর নাম উঠে এসেছে এফআইআরে। সিআইডির জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য সামনে আসে কি না,এখন সেদিকেই নজর।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:শালবনি জমি দুর্নীতি মামলার তদন্তে এবার আরও এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। সোমবার মেদিনীপুর থেকে সৈয়দপুর গ্রামের বাসিন্দা অমিত ঘোষকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করেন সিআইডির আধিকারিকরা।

পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, সিআইডির তরফে অমিত ঘোষকে গ্রেফতারের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী তাঁকে গ্রেফতার করে সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ ইমরানের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে অমিতের নাম রয়েছে।

অভিযোগ, ৫০ একরের বেশি সরকারি খাস জমি জাল দলিলের মাধ্যমে বিক্রির চক্রের সঙ্গে যুক্ত ছিলেন অমিত। প্রায় ৩০০ বিঘে সরকারি জমি বেআইনিভাবে ব্যক্তিগত জমিতে পরিণত করে প্লট হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। এই ঘটনায় কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগও উঠেছে। এর আগে এই মামলায় সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। বর্তমানে তিনি সিআইডি হেফাজতে রয়েছেন। তাঁর জিজ্ঞাসাবাদের মধ্যেই অমিতের গ্রেফতারি হওয়ায় তদন্তে নতুন তথ্য সামনে আসে কি না, সেদিকেই নজর।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।