সোমবার, সেপ্টেম্বর 14, 2026
02:49:31 | কলকাতা

বিদ্যাধরী নদীতে রাতের অন্ধকারে বালি পাচার:মিনাখাঁ পুলিশের অভিযানে গ্রেফতার ৬

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

উত্তর ২৪ পরগনার মিনাখাঁর বিদ্যাধরী নদীতে রাতের অন্ধকারে অবৈধ বালি উত্তোলন ও পাচারের অভিযোগ। পুলিশের অভিযানে গ্রেফতার ৬,পালিয়ে যায় পাচারকারীদের নৌকা।

হাসানুজ্জামান,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত বিদ্যাধরী নদীতে রাতের অন্ধকারে বালি পাচারের অভিযোগে ছয়জনকে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রে খবর আসছিল যে, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে বিদ্যাধরী নদী থেকে অবৈধভাবে বালি কেটে নৌকাযোগে পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে গতকাল রাতে নির্দিষ্ট এলাকায় অভিযান চালায় মিনাখাঁ থানার পুলিশ।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযানের আঁচ পেয়ে পাচারকারীদের ব্যবহৃত নৌকাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওই নৌকায় থাকা আরও বেশ কয়েকজন পাচারকারী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হওয়া ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে এই বালি পাচারের সঙ্গে আরও কারা জড়িত, কোথা থেকে এই চক্র পরিচালিত হচ্ছে এবং নদী থেকে বালি কেটে কোথায় পাচার করা হচ্ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ!পাশাপাশি পলাতক অভিযুক্তদের সন্ধানেও তল্লাশি শুরু হয়েছে।

ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ছয়জনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। বিদ্যাধরী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগের নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে মিনাখাঁ থানার পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।