NewsPolitics

পুলিশ বিজেপির কার্ড হোল্ডার’,হালিশহরের বিক্ষোভের পর বিস্ফোরক মমতা!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: হালিশহর থানার হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু হওয়া তৃণমূল কর্মী বিরজু কেওতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা, জুতো, ইট-পাথর ছোড়া হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগানও।

ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, পুলিশের সামনেই হামলা চললেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশকে ‘বিজেপির কার্ড হোল্ডার’ বলেও কটাক্ষ করেন তিনি। মমতার দাবি, মৃতের বাড়ির ভিতরে ‘লুম্পেন বাহিনী’ জড়ো করে রাখা হয়েছিল।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে বিরজু কেওতকে গ্রেফতার করেছিল পুলিশ। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রের দাবি, হেফাজতে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। বিরজু কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *