বুধবার, সেপ্টেম্বর 16, 2026
10:38:24 | কলকাতা

শুভেন্দুর গতিবিধিতে নজরদারি,ধৃত হামিমের পাক-যোগে বিস্ফোরক তথ্য এসটিএফের!

Newsরাজনীতি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি চালানোর অভিযোগে ধৃত হামিম মণ্ডলের পাকিস্তান-যোগের গুরুত্বপূর্ণ তথ্য সামনে আনল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার সাংবাদিক বৈঠকে এসটিএফের আইজি গৌরব শর্মা জানান,পাক হ্যান্ডলারদের নির্দেশেই মুখ্যমন্ত্রীর কর্মসূচি ও যাতায়াতের তথ্য সংগ্রহ করছিল হামিম।

তদন্তকারীদের দাবি, তার মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে মুখ্যমন্ত্রীর বিভিন্ন সফর এবং কর্মসূচির ভিডিও ও তথ্য মিলেছে। পাকিস্তানের কুখ্যাত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সদস্যদের সঙ্গে হামিমের নিয়মিত যোগাযোগ ছিল বলেও দাবি এসটিএফের। ওই নেটওয়ার্কের সঙ্গে জইশ-ই-মহম্মদ এবং পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।

হামিমকে কে অর্থ ও নির্দেশ পাঠাত, নজরদারির পিছনে কোনও হামলার পরিকল্পনা ছিল কি না, তা জানতে তদন্ত চালাচ্ছে এসটিএফ। ধৃতকে হেফাজতে নিয়ে তার আর্থিক লেনদেন, সহযোগীদের ভূমিকা ও যোগাযোগের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।