NewsPublic Interest NewsRecent NewsSocial Welfare News

স্ব-গণনায় জোর, জনগণনা ২০২৭-এ নাগরিকদের বার্তা রাজ্যপালের!

প্রবীর পাঞ্জা,মানুষের মতামত,:জনগণনা ২০২৭-এ সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। তিনি বলেন,জনগণনা দেশের উন্নয়ন পরিকল্পনা, প্রশাসনিক সিদ্ধান্ত, জনপরিষেবা ও কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার তৈরি করবে। এবার প্রথমবারের মতো নাগরিকরা ডিজিটাল স্ব-গণনা (Self-Enumeration)-এর মাধ্যমে নিজেরাই তথ্য জমা দিতে পারবেন।

রাজ্যপাল জানান, তিনি নিজেও স্ব-গণনা সম্পন্ন করেছেন। তিনি সকলকে se.census.gov.in পোর্টালে গিয়ে নির্ভুল তথ্য দিয়ে স্ব-গণনা সম্পন্ন করার এবং প্রাপ্ত Self-Enumeration ID সংরক্ষণ করে রাখার আহ্বান জানান। পাশাপাশি নির্ধারিত সময়ে জনগণনা কর্মীদের পূর্ণ সহযোগিতা করার আবেদনও করেন তিনি। রাজ্যপালের মতে, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর করবে এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *