NewsPolitics

৯ মাসের অপেক্ষার অবসান,নতুন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:প্রায় নয় মাস শূন্য থাকার পর অবশেষে রাজ্য নির্বাচন কমিশনার পদে নিয়োগ হতে চলেছে ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার কৃষ্ণ গুপ্তার। বর্তমানে তিনি রাজ্য সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত। বৃহস্পতিবার এই নিয়োগ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। আগামী ৩০ জুন অবসর গ্রহণের পরই তিনি রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নেবেন। প্রাক্তন কমিশনার রাজীবা সিনহার অবসানের পর থেকে পদটি খালি ছিল।

এদিকে রাজ্যের একাধিক পুরনিগম ও পুরসভা দীর্ঘদিন প্রশাসকের অধীনে চলছে। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের পর আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন করার ইঙ্গিতও দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে নতুন নির্বাচন কমিশনারের নিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *