দুর্গাপুজোয় সিপিএম ও এসইউসিআইয়ের বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক বিতর্ক। বিজেপিকে নিশানা করলেন সুজন চক্রবর্তী, ঘটনায় দুঃখ ও লজ্জা প্রকাশ স্বপন দাসগুপ্তের।
স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:দুর্গাপুজোর আবহে বামপন্থী দলগুলির বইয়ের স্টলে ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি।কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার হরিদেবপুর—বিভিন্ন জায়গায় সিপিএম ও এসইউসিআইয়ের বইয়ের স্টল আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী।
সোমবার সুজনের অভিযোগ, বাঙালি হিন্দুদের স্বার্থরক্ষার কথা বললেও বিজেপি বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ক্ষতি করছে। তাঁর কথায়, “আক্রমণকারীরা বই, জ্ঞান এবং গণতান্ত্রিক চিন্তাকে ভয় পায়।” বাংলার হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হিসেবে বিজেপিকে আক্রমণ করে তিনি দাবি করেন, বইয়ের স্টলে হামলা মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত।
সুজনের বক্তব্য, ১৯৫২ সাল থেকে দুর্গাপুজোর সময় বিভিন্ন মণ্ডপের আশপাশে বামপন্থী দলগুলি বইয়ের স্টল করে আসছে। সেই ঐতিহ্যের উপর হামলা উদ্বেগজনক।
অন্যদিকে,বইয়ের স্টলে ভাঙচুরের ঘটনায় দুঃখ ও লজ্জা প্রকাশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত। বইয়ের স্টলকে কেন্দ্র করে ‘দুর্গাপুজো’ ও ‘শারদোৎসব’ শব্দের ব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্কও নতুন করে সামনে এসেছে। সব মিলিয়ে পুজোর মরশুমে বইয়ের স্টল ঘিরে বিজেপি ও বামেদের সংঘাত আরও তীব্র হয়েছে।
