বৃহস্পতিবার, অক্টোবর 22, 2026
03:28:44 | কলকাতা
সর্বশেষ সংবাদ

চোরবাগানে পদপিষ্টের নেপথ্যে কী?এবার তদন্তের জালে কারা?

চোরবাগান দুর্গাপুজো মণ্ডপের কাছে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিশেষ তদন্তকারী দল গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে তদন্ত, তিন মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ।

সার্থক দাশগুপ্ত,মানুষের মতামত:চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপের কাছে পদপিষ্ট হওয়ার ঘটনায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল রাজ্য সরকার। ২১ অক্টোবর জারি করা সরকারি নির্দেশ অনুযায়ী, কলকাতা হাইকোর্টের সঙ্গে পরামর্শক্রমে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই দল গঠন করা হয়েছে।

দলে থাকছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা দফতরের প্রধান সচিব, রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি, পুলিশ ও স্বরাষ্ট্র দফতরের প্রতিনিধি এবং কলকাতায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধি।১৭ অক্টোবরের ঘটনার কারণ খতিয়ে দেখবে SIT। ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও বেরনোর পথ, নিরাপত্তা ব্যবস্থা, আবহাওয়া, সিসিটিভি ফুটেজ, পুলিশ ও আয়োজকদের ভূমিকা-সহ একাধিক বিষয় তদন্তের আওতায় থাকবে। কোনও গাফিলতি বা কর্তব্যে অবহেলা ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

সরকারি নির্দেশে তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ভবিষ্যতে বড় পুজোর ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থার সুপারিশও করবে এই দল।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন