থালাপতি বিজয়ের মাস্টারস্ট্রোক,প্রেক্ষাগৃহে প্রতিদিন ৫টি শো!

নিজস্ব প্রতিবেদক,মানুষের মতামত:দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় এবার সিনেমাপ্রেমীদের জন্য নিয়ে এলেন বড় সুখবর। তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অনুরোধে রাজ্যের সব প্রেক্ষাগৃহে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি করে শো চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন বিজয়। সেখানে সিনেমার প্রচার ও ব্যবসা আরও বাড়ানোর লক্ষ্যে দৈনিক শোর সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পরে সেই প্রস্তাবে সম্মতি জানান তিনি।
মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেও সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগে তামিলনাড়ু সিনেমা (রেগুলেশন) বিধিমালা, ১৯৫৭ অনুযায়ী দিনে চারটি শোর অনুমতি ছিল। বিশেষ দিন বা উৎসবে প্রশাসনের অনুমতি নিয়ে অতিরিক্ত শো চালানো যেত। তবে নতুন নিয়মে মুক্তির প্রথম সাত দিন প্রতিদিন পাঁচটি শো চালানো যাবে এবং বাড়তি অনুমতির প্রয়োজন হবে না। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গোটা তামিল সিনেমা ইন্ডাস্ট্রি।
