শনিবার, অক্টোবর 3, 2026
22:18:27 | কলকাতা
সর্বশেষ সংবাদ

মেছেদায় ‘তোলা’র অভিযোগ থেকে বাসস্ট্যান্ডের বেহাল দশা,কী বললেন মন্ত্রী?

মেছেদা বাসস্ট্যান্ডে তোলাবাজির অভিযোগের পর এলাকা পরিদর্শন করলেন তমলুকের বিধায়ক তথা মন্ত্রী হরেকৃষ্ণ বেরা। ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস|

রাজকুমার বেরা,মানুষের মতামত:মেছেদা বাসস্ট্যান্ড এলাকায় বিএমএস-এর পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে এক ব্যক্তির গ্রেফতারের পর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন তমলুকের বিধায়ক তথা উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী ডা. হরেকৃষ্ণ বেরা।

শনিবার মেছেদা বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যবসায়ীদের একাংশ অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পর তাঁদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা তোলা হতো। সেই অভিযোগও শোনেন বিধায়ক।

এলাকা পরিদর্শনের সময় বাসস্ট্যান্ডের নানা সমস্যাও তাঁর নজরে আসে। স্থানীয়দের অভিযোগ, পূর্ব মেদিনীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ মেছেদায় রাস্তার দু’ধারে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকে। পাশাপাশি রাস্তার পাশে সারি দিয়ে বাইক দাঁড়িয়ে থাকায় যাত্রী ও পথচারীদের সমস্যায় পড়তে হয়।ব্যবসায়ী ও যাত্রীদের অভিযোগ শোনার পাশাপাশি পুরো পরিস্থিতি সরেজমিনে দেখেন মন্ত্রী। তিনি জানান, সমস্যাগুলি দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। পাশাপাশি দুর্নীতি বা বেআইনি কাজের সঙ্গে কেউ যুক্ত থাকলে তদন্তের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন