শনিবার, অক্টোবর 3, 2026
18:13:52 | কলকাতা
সর্বশেষ সংবাদ

গরু তুলতেই ধরা পড়ল! তারপরই উত্তপ্ত বাগডোগরা—গণপিটুনিতে মৃত্যু এক ব্যক্তির

শিলিগুড়ির বাগডোগরার তারাবাড়িতে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের মারধরে এক ব্যক্তির মৃত্যু, পুড়ল পিকআপ ভ্যান। তদন্তে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের গণপিটুনিতে এক সন্দেহভাজন পাচারকারীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগডোগরার তারাবাড়ি এলাকায়। শনিবার ভোররাতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পিকআপ ভ্যান নিয়ে পাঁচজনের একটি দল গরু চুরির উদ্দেশ্যে এলাকায় আসে বলে অভিযোগ। গরুগুলিকে গাড়িতে তোলার সময় বিষয়টি নজরে আসে স্থানীয়দের। এরপর কয়েকজনকে ধরে ফেলেন তাঁরা। পরে একটি চারচাকা গাড়িতে আরও দু’জন ঘটনাস্থলে পৌঁছলে তাঁদেরও আটক করে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম এক ব্যক্তির মৃত্যু হয়।

অভিযোগ, উত্তেজিত জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় এবং চারচাকা গাড়িটিও ভাঙচুর করে। তিনজনকে উদ্ধার করে মাটিগাড়া ও বাগডোগরা থানার পুলিশ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। পানিঘাটা ফাঁড়ির পুলিশ আরও একজনকে আটক করেছে। বাকি দু’জন পালিয়ে যায় বলে জানা গিয়েছে।শনিবার সকালে ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া গাড়ি দু’টি উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন