শনিবার, অক্টোবর 3, 2026
18:13:42 | কলকাতা
সর্বশেষ সংবাদ

‘আজই তথ্য দিন,না হলে পেনশন বন্ধ’—এমন ফোন এলে কী করবেন?

রেল পেনশনভোগীদের ফোন ও হোয়াটসঅ্যাপে পিপিও আপডেট, কেওয়াইসি বা পেনশনের অজুহাতে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে রেল।ওটিপি,পাসওয়ার্ড ও ব্যাঙ্কের গোপন তথ্য কাউকে দেবেন না।

বিপ্লব চক্রবর্তী,মানুষের মতামত:পেনশনভোগীদের টার্গেট করে সাইবার প্রতারণার অভিযোগ নিয়ে সতর্ক করল রেল। ফোন, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রেলের আধিকারিক পরিচয় দিয়ে পেনশন সংক্রান্ত তথ্য চাওয়া হতে পারে। পিপিও আপডেট, কেওয়াইসি যাচাই কিংবা পেনশন সংক্রান্ত কোনও সমস্যা মেটানোর অজুহাতে প্রতারকেরা যোগাযোগ করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও অচেনা ব্যক্তি ফোন করে ব্যাঙ্কের গোপন তথ্য, ওটিপি, পাসওয়ার্ড বা অন্য কোনও আর্থিক তথ্য চাইলে তা দেওয়া যাবে না। একইভাবে অপরিচিত লিঙ্কে ক্লিক করা বা সন্দেহজনক কোনও অ্যাপ মোবাইলে ইনস্টল করতেও নিষেধ করা হয়েছে।প্রতারকেরা অনেক সময় পেনশন বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে চাপ তৈরি করে। ফলে আতঙ্কিত হয়ে কোনও তথ্য না দিয়ে আগে বিষয়টি যাচাই করা জরুরি। প্রয়োজনে সংশ্লিষ্ট রেল দফতরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।

বিশেষ করে বয়স্ক পেনশনভোগীদের এই বিষয়ে পরিবারের সদস্যদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক ফোন বা বার্তা পেলে তা পুলিশ বা সাইবার অপরাধ দফতরে জানানো উচিত।রেলের বার্তা স্পষ্ট—ফোনের ওপারে যতই সরকারি আধিকারিকের পরিচয় দেওয়া হোক, যাচাই না করে কোনও গোপন তথ্য নয়। সামান্য অসতর্কতাই বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।

Share with

আরো পড়ুন -

নতুন সপ্তাহ,নতুন খবর - ‘মানুষের মতামত’

News paper

e-Paper পড়ুন