বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
14:41:54 | কলকাতা
সর্বশেষ সংবাদ

বীরপাড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি,লুঠ!জখম বৃদ্ধা

আলিপুরদুয়ারের বীরপাড়ায় স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর বৃদ্ধা মাকে লক্ষ্য করে হামলা ও গুলি চালানোর অভিযোগ। সোনা-রুপো ও নগদ টাকা লুঠের অভিযোগ, তদন্তে পুলিশ।

তপন রায়,মানুষের মতামত:মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগের রাতেই আলিপুরদুয়ারের বীরপাড়ায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাত নটা নাগাদ স্বর্ণ ব্যবসায়ী প্রসেনজিৎ সরকার তাঁর বৃদ্ধা মা উষা সরকারকে সঙ্গে নিয়ে স্কুটিতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় দুটি বাইকে আসা চার দুষ্কৃতী তাঁদের পথ আটকায়। প্রসেনজিৎকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বৃদ্ধার বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়। এরপর তাঁদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে দুটি গুলি বৃদ্ধার উরুতে লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার সোনা-রুপো ও নগদ টাকা ভর্তি ব্যাগ লুঠ করে কোচবিহারের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। গুরুতর আহত উষা সরকারকে প্রথমে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।https://youtu.be/K1Ib2ckDA1A

 

Share with

আরো পড়ুন -