বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
06:20:10 | কলকাতা
সর্বশেষ সংবাদ

লর্ডসের পর এবার বাকিংহ্যাম! রাজকুমারের সঙ্গে ক্রিকেট খেলবেন সৌরভ-লারা

বাকিংহ্যাম প্যালেসের বাইরে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায় ও ব্রায়ান লারার সঙ্গে অংশ নিতে পারেন ব্রিটিশ রাজকুমার উইলিয়াম।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বাকিংহ্যাম প্যালেসের বাইরে এবার ক্রিকেটের বিশেষ আসর। সবুজ গালিচায় ব্যাট-প্যাড-গ্লাভস পরে একসঙ্গে দেখা যেতে পারে ব্রিটিশ রাজকুমার উইলিয়াম, ক্রিকেটের ‘যুবরাজ’ ব্রায়ান লারা এবং বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রাজপরিবারের তরফে প্রদর্শনী ক্রিকেট ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভকে। এই বিশেষ আয়োজন ঘিরে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ব্রিটিশ ক্রিকেটের সঙ্গে সৌরভের সম্পর্ক দীর্ঘদিনের। ১৯৯৬ সালে লর্ডসে টেস্ট অভিষেকেই শতরান করেছিলেন তিনি। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ঐতিহাসিক জয়ের পর লর্ডসের ব্যালকনিতে জার্সি উড়িয়ে তাঁর উদযাপন আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল।

কাউন্টি ক্রিকেটেও রয়েছে সৌরভের অভিজ্ঞতা। ল্যাঙ্কাশায়ার, গ্ল্যামর্গান ও নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলেছেন তিনি। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার ক্রিকেটীয় কীর্তি বিশ্বজোড়া। দুই বাঁহাতি কিংবদন্তির সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের এই ক্রিকেট-সংযোগ নিঃসন্দেহে হতে চলেছে বিশেষ আকর্ষণ।

Share with

আরো পড়ুন -