বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
06:19:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

কাঁথির নার্সিংহোমে অতিরিক্ত বিলের ঘিরে তুমুল বিক্ষোভ

কাঁথির বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার বিল নিয়ে রোগীর পরিবারের বিক্ষোভ। ২০–২২ হাজার টাকার প্যাকেজের পরিবর্তে ১.৬২ লক্ষ টাকার বিলের অভিযোগ। পাল্টা দাবি নার্সিংহোম কর্তৃপক্ষের।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের কাঁথির একটি বেসরকারি নার্সিংহোমে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ ঘিরে রোগীর পরিবারের বিক্ষোভে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কাঁথি থানার পুলিশ। রোগীর পরিবারের দাবি, প্রায় ২০-২২ হাজার টাকার প্যাকেজে ৫১ বছরের তপতী মিশ্রকে ভর্তি করা হলেও পরে ১ লক্ষ ৬২-৬৬ হাজার টাকার বিল করা হয়। তাঁদের অভিযোগ, নির্ধারিত চিকিৎসার বাইরে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে।

অন্যদিকে, নার্সিংহোম কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। কর্তৃপক্ষের দাবি, রোগীর রক্তে শর্করার মাত্রা ছিল ৫৭৬ এবং পায়ে গ্যাংরিন থাকায় দীর্ঘ চিকিৎসা, বিভিন্ন পরীক্ষা ও দামি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। তাঁদের বক্তব্য, সরকারি স্বাস্থ্য প্রকল্পের নিয়ম মেনেই বিল তৈরি করা হয়েছে এবং রোগীর পরিবারের কাছ থেকে সরাসরি কোনও টাকা নেওয়া হয়নি।

নার্সিংহোম কর্তৃপক্ষ বিলটি সরকারি ভাবে তদন্তের দাবি জানিয়েছে। অন্যদিকে, রোগীর পরিবারের অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। ঘটনার জেরে দুই পক্ষের বক্তব্য ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Share with

আরো পড়ুন -