বৃহস্পতিবার, অক্টোবর 1, 2026
06:19:59 | কলকাতা
সর্বশেষ সংবাদ

ঘরের ভিতর আগুন, আটকে যুবক—দমকলের তৎপরতায় বড় বিপদ এড়াল জলপাইগুড়ি

জলপাইগুড়ির হাসপাতাল পাড়ায় সাতসকালে বাড়িতে আগুন। ঘরের ভিতরে আটকে পড়া এক যুবককে উদ্ধার করে দমকল বাহিনী। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে।

তপন রায়,মানুষের মতামত:সাতসকালে বাড়ির ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরের হাসপাতাল পাড়া এলাকায়। ঘটনাটি জলপাইগুড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের। স্থানীয় বাসিন্দারা একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে দ্রুত দমকল ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ।

জানা যায়, আগুন লাগার সময় ঘরের ভিতরে এক যুবক আটকে ছিলেন। দমকল কর্মীদের তৎপরতায় তাঁকে কোনওক্রমে নিরাপদে বাইরে বের করে আনা হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সকালে ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ এবং বাড়িতে পরিবারের আর কেউ থাকেন না। ফলে আগুন লাগার পর তাঁর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। দমকলের দ্রুত তৎপরতায় তাঁকে উদ্ধার করা সম্ভব হয়। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Share with

আরো পড়ুন -