সোমবার, সেপ্টেম্বর 28, 2026
03:45:49 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পাঁশকুড়ার রাস্তায় গুলি-কাণ্ড!কেন টার্গেট হলেন শোভা হালদার?

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেচোগ্রাম বাইপাসে বৃহন্নলা সমাজের বড়মা শোভা হালদারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গাড়িতে লাগে দু’টি গুলি। তদন্তে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বৃহন্নলা সমাজের বড়মা শোভা হালদারকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মেচোগ্রাম বাইপাস দিয়ে গাড়িতে করে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে পরপর তিন থেকে চার রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এর মধ্যে দু’টি গুলি গাড়িতে লাগে বলে জানা যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আতঙ্কে ঘটনাস্থলেই জ্ঞান হারান শোভা হালদার। দ্রুত তাঁকে কলকাতার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে একটি কুচক্রের মাধ্যমে বেআইনি কার্যকলাপ চলছিল। সেই কর্মকাণ্ডের বিরুদ্ধে শোভা হালদার প্রতিবাদ করেছিলেন বলেই তাঁকে লক্ষ্য করে এই হামলা বলে অভিযোগ। যদিও হামলার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পাঁশকুড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের শনাক্ত করতে এলাকায় জিজ্ঞাসাবাদ ও অন্যান্য তথ্য সংগ্রহের কাজ চলছে।

Share with

আরো পড়ুন -