সোমবার, সেপ্টেম্বর 28, 2026
03:45:57 | কলকাতা
সর্বশেষ সংবাদ

হোল্ডিং সেন্টার থেকে হঠাৎ উধাও!দেওয়াল টপকে কোথায় গেল যুবক?স্নিফার ডগের তল্লাশিতে মিলল হদিশ

জলপাইগুড়ির ফাটাপুকুর হোল্ডিং সেন্টার থেকে দেওয়াল টপকে পালানোর অভিযোগ।স্নিফার ডগের সাহায্যে তল্লাশি চালিয়ে চা-বাগান থেকে আটক মোহাম্মদ সোলেমান।

তপন রায়,মানুষের মতামত:জলপাইগুড়ির ফাটাপুকুর হোল্ডিং সেন্টার থেকে প্রাতঃকৃত্যের নাম করে বেরিয়ে দেওয়াল টপকে পালানোর অভিযোগ উঠল এক রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে। রবিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে পুলিশ,প্রশাসন ও বনদপ্তর যৌথভাবে তল্লাশি শুরু করে।

আটক যুবকের নাম মোহাম্মদ সোলেমান। সূত্রের খবর, গত ২০ সেপ্টেম্বর নিউ জলপাইগুড়ি এলাকা থেকে চারজনের একটি দলকে আটক করা হয়েছিল। পরে তাঁদের ফাটাপুকুর হোল্ডিং সেন্টারে রাখা হয়। রবিবার সকালে শৌচালয়ে যাওয়ার কথা বলে বাইরে বেরিয়ে নিরাপত্তার নজর এড়িয়ে সোলেমান দেওয়াল টপকে পালিয়ে যায় বলে অভিযোগ।

এরপর সম্ভাব্য পালানোর পথ ধরে শুরু হয় তল্লাশি। বনদপ্তরের স্নিফার কুকুরও অভিযানে নামে। প্রায় এক কিলোমিটার দূরে পানিকৌরি মোড় সংলগ্ন একটি চা-বাগান থেকে শেষ পর্যন্ত তাকে আটক করা হয়।ঘটনার পর হোল্ডিং সেন্টারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে ওই যুবক নিরাপত্তা এড়িয়ে বেরিয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share with

আরো পড়ুন -