রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:04:34 | কলকাতা
সর্বশেষ সংবাদ

উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,ভাঙল কাচ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে উত্তরপাড়ায় কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ। ডিম ও পাথর ছোড়া এবং গাড়ির কাচ ভাঙচুরের দাবি।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরের সভায় যোগ দিতে যাওয়ার পথে উত্তরপাড়ায় তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ি আটকে ডিম, পাথর ও অন্যান্য বস্তু ছোড়া হয় বলে অভিযোগ। কুণাল ঘোষের দাবি, লোহার রড ও বড় পাথর দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করা হয়। ঘটনায় তিনি সামান্য আহত হয়েছেন বলেও সংবাদমাধ্যমকে জানান। হামলার জেরে গাড়ি নিয়ে আর এগোতে পারেননি তিনি এবং শ্রীরামপুরের সভায় যাওয়া সম্ভব হয়নি। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন কুণাল। অন্যদিকে, ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্ন ভিন্ন দাবি উঠে এসেছে। পুলিশি তদন্তে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসার অপেক্ষা রয়েছে।

Share with

আরো পড়ুন -