রবিবার, সেপ্টেম্বর 27, 2026
02:10:31 | কলকাতা
সর্বশেষ সংবাদ

পুলিশ প্রশাসনে বড় রদবদল!২৩ আধিকারিকের নতুন দায়িত্ব,কলকাতা থেকে জেলা—কে কোথায় গেলেন?

পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসনে বড় রদবদল। একসঙ্গে ২৩ জন IPS ও WBPS আধিকারিককে নতুন দায়িত্ব দিল রাজ্য সরকার। কলকাতা পুলিশ,CID থেকে একাধিক জেলায় বদল গুরুত্বপূর্ণ পদে।

নাজমুল হাসান,মানুষের মতামত:প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার।২৫ সেপ্টেম্বরের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী,মোট ২৩ জন IPS ও WBPS আধিকারিককে নতুন পদে নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের অনুমোদনক্রমে এই বদলির নির্দেশ জারি হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, দেবেন্দ্র প্রকাশ সিং-কে উত্তরবঙ্গের IG,IB পদে পাঠানো হয়েছে। সুধীর কুমার নীলকান্তম হয়েছেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার। সুখেন্দু হীরা পেয়েছেন কলকাতার Jt. CP (Security) দায়িত্ব, আর ডাঃ ভোলানাথ পাণ্ডে-কে কলকাতার Jt. CP (Traffic) করা হয়েছে।

এছাড়াও CID,কলকাতা পুলিশ,ব্যারাকপুর, বিধাননগর, মালদহ, বীরভূম,কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,আধিকারিকরা দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদে বহাল থাকবেন।

Share with

আরো পড়ুন -