রবিবার, সেপ্টেম্বর 27, 2026
00:06:07 | কলকাতা
সর্বশেষ সংবাদ

প্রথমে ডাক,তারপর আড়ালে… এরপরই বেরোল ধারালো অস্ত্র!তমলুকে ব্যবসায়ীর কী ঘটল?

তমলুকের নিমতলা এলাকায় ভরদুপুরে গহনা ছিনতাইয়ের অভিযোগ। তিন বাইক আরোহী ধারালো অস্ত্র দেখিয়ে এক হোটেল ব্যবসায়ীর কাছ থেকে সোনা ছিনিয়ে পালায় বলে অভিযোগ।

রাজকুমার বেরা,মানুষের মতামত: ভরদুপুরে তমলুক শহরের নিমতলা এলাকায় গহনা ছিনতাইয়ের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় হোটেল ব্যবসায়ী রাজীব জানার কাছ থেকে দুটি ব্রেসলেট, একটি সোনার হার এবং দুটি আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন বাইক আরোহীর বিরুদ্ধে।

শনিবার দুপুরে হোটেলের সামগ্রী, দই-সহ বিভিন্ন জিনিসপত্র কিনতে নিমতলা এলাকায় গিয়েছিলেন রাজীব জানা।অভিযোগ,সেই সময় বাইকে করে তিন ব্যক্তি তাঁর কাছে আসে এবং পুলিশ অফিসার বলে মিথ্যা পরিচয় দিয়ে

কথা বলার অছিলায় তাঁকে কিছুটা নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর তাঁর কোমরে ধারালো অস্ত্র ঠেকিয়ে গায়ে থাকা গহনাগুলি খুলে দিতে বাধ্য করা হয় বলে “মানুষের মতামত”- কে জানান ব্যবসায়ী রাজীব।গহনা নিয়ে তিন অভিযুক্ত বাইকে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।ঘটনার পর তমলুক থানায় অভিযোগ দায়ের করেন রাজীব জানা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যস্ত শহর এলাকায় দিনের আলোয় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share with

আরো পড়ুন -