রবিবার, সেপ্টেম্বর 27, 2026
01:36:35 | কলকাতা
সর্বশেষ সংবাদ

নামী কোম্পানির তেল-ক্রিমের আড়ালে এগরায় কী চলছিল?পুলিশের অভিযানে চাঞ্চল্যকর উদ্ধার, গ্রেফতার ১

এগরার দরবার খাবার এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নকল প্রসাধনী। নামী কোম্পানির তেল ও ক্রিম-সহ সামগ্রী বাজেয়াপ্ত,গ্রেফতার এক ব্যক্তি।

রাজকুমার বেরা,মানুষের মতামত:গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করল এগরা থানার পুলিশ। ঘটনায় নকল প্রসাধনীর কারবারে জড়িত থাকার অভিযোগে সুজিত কুমার গিরি (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এগরা ২ নম্বর ব্লকের পিরিচ খাবার এলাকার দরবার খাবার গ্রামে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে নকল প্রসাধনীর কারখানা ও গোডাউন চালানোর অভিযোগ ছিল। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় এগরা থানার পুলিশ।

এগরা থানার আইসি সুশান্ত কুমার চট্টোপাধ্যায়ের নেতৃত্বে অভিযানে ছিলেন এসআই জাফর শরিফ, এসআই জাফর আলি খান, এএসআই সুমন ভট্টাচার্য এবং এএসআই সমীরন দে। গোডাউনে তল্লাশি চালিয়ে বিভিন্ন নামী কোম্পানির তেল, ক্রিম-সহ বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।ধৃতকে শনিবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Share with

আরো পড়ুন -