রবিবার, সেপ্টেম্বর 27, 2026
02:09:28 | কলকাতা
সর্বশেষ সংবাদ

৩ হাজার না ১,৫০০? কোন ভাতা রাখবেন, সিদ্ধান্তের সময় বেঁধে দিল রাজ্য

অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতা একসঙ্গে নেওয়া যাবে না। দুই প্রকল্পের সুবিধা নেওয়া উপভোক্তাদের একটি বেছে নিয়ে নির্দিষ্ট ফর্মে মতামত জানাতে হবে।

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে বড় পরিবর্তন। একইসঙ্গে অন্নপূর্ণা যোজনা ও বিধবা ভাতার সুবিধা নেওয়া যাবে না। যে উপভোক্তারা বর্তমানে দুই প্রকল্পের সুবিধাই পাচ্ছেন, তাঁদের এবার একটি প্রকল্প বেছে নিতে হবে।

রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এই বিষয়ে রাজ্যের সমস্ত জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনারকে নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট উপভোক্তাদের লিখিতভাবে জানাতে হবে, তাঁরা মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা যোজনা রাখবেন, নাকি ১,৫০০ টাকার বিধবা ভাতা চালিয়ে যাবেন।

নির্দেশ অনুযায়ী, উপভোক্তাদের পছন্দ নির্দিষ্ট ফর্মে সংগ্রহ করে ‘সমর্থ’ পোর্টালে আপলোড করতে হবে। এই প্রক্রিয়া ২৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।অর্থাৎ, আগামী কয়েক দিনের মধ্যেই দুই প্রকল্পের সুবিধা নেওয়া উপভোক্তাদের একজন হিসেবে সিদ্ধান্ত জানাতে হবে—অন্নপূর্ণা যোজনা, নাকি বিধবা ভাতা।

Share with

আরো পড়ুন -