শনিবার, সেপ্টেম্বর 26, 2026
23:21:24 | কলকাতা
সর্বশেষ সংবাদ

আলিয়ার নতুন লুক ঘিরে বাড়ল কৌতূহল! ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ কী চমক থাকছে?

সঞ্জয় লীলা ভন্সালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ফার্স্ট লুকে রেট্রো গ্ল্যামার অবতারে আলিয়া ভট্ট। ছবিতে রয়েছেন রণবীর কাপুর ও ভিকি কৌশলও।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এবার ছবির প্রথম লুক প্রকাশ করে সেই আগ্রহ আরও বাড়িয়ে দিলেন অভিনেত্রী আলিয়া ভট্ট। সোশ্যাল মিডিয়ায় নিজের রেট্রো-গ্ল্যামার অবতারের ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে আলিয়ার লুকেই ধরা পড়েছে ভন্সালীর সিনেমার পরিচিত নান্দনিকতার ছাপ। তাঁর সাজ, পোশাক ও অভিব্যক্তি ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে চর্চা শুরু করেছে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা ভন্সালী। ছবিতে আলিয়া ভট্টের সঙ্গে জুটি বাঁধছেন রণবীর কাপুর এবং ভিকি কৌশল। তিন তারকার উপস্থিতি এবং ভন্সালীর পরিচালনা—এই দুই কারণেই ছবিটি নিয়ে বলিউডে তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। প্রথম লুক প্রকাশের পর থেকেই ছবির গল্প, চরিত্র ও পর্দায় তিন অভিনেতার রসায়ন নিয়ে কৌতূহল আরও বেড়েছে।

Share with

আরো পড়ুন -