বুধবার, সেপ্টেম্বর 16, 2026
22:17:48 | কলকাতা

সন্দেশখালিতে হাতাহাতির ভিডিও ভাইরাল,১৫ জনের বিরুদ্ধে অভিযোগ

জেলা ভিত্তিক সংবাদরাজনীতি

সন্দেশখালিতে বিধায়ক রেখা পাত্রের সঙ্গে হাতাহাতির ভিডিও ভাইরাল।নস্কর পরিবার-সহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:সন্দেশখালিতে বিধায়ক রেখা পাত্রের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে নস্কর পরিবার-সহ মোট ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

রেখা পাত্রের দাবি, ঘটনার দিন সাদা পোশাকে কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে এসে ভিডিও করতে করতে তাঁকে লাথি মারেন। এতে গলা ও মাথার পিছনে চোট লাগে বলে অভিযোগ তাঁর। মাথায় আঘাতের কারণে এক্স-রে করানোর জন্য হাসপাতালে গিয়েছিলেন বলেও জানান বিধায়ক।

এছাড়াও জমি সংক্রান্ত বিবাদে সঞ্জিত নস্কর-সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলেছেন তিনি। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জিত নস্কর। তাঁর দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ৬ সেপ্টেম্বরের ঘটনার পর থেকেই তাঁরা গ্রামছাড়া এবং তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের জেরে এলাকায় উত্তেজনা রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।