বুধবার, সেপ্টেম্বর 16, 2026
02:18:15 | কলকাতা

রাতের অন্ধকারে দেওয়াল কেটে মোবাইল দোকানে হানা,লক্ষাধিক নয়—চুরি প্রায় ৫০ লক্ষের

Crimeজেলা ভিত্তিক সংবাদ

তমলুকের হরিদাসপুরে মোবাইল দোকানে বড়সড় চুরি।দেওয়াল কেটে ঢুকে ৯০-৯৫টি দামি মোবাইল নিয়ে পালানোর অভিযোগ। CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

রাজকুমার বেরা,মানুষের মতামত:পূজার আগে তমলুকের হরিদাসপুরে একটি মোবাইল দোকানে বড়সড় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তমলুক থানার অন্তর্গত ওই দোকানে রাতের অন্ধকারে ঢুকে প্রায় ৯০ থেকে ৯৫টি দামি মোবাইল ফোন নিয়ে পালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোকান মালিক সুব্রত রানার দাবি, চুরি যাওয়া মোবাইলগুলির আনুমানিক মূল্য প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ টাকা।

সকালে দোকান খুলতে এসে কর্মীরা দেখেন, ভিতরের সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে। বেশ কিছু মোবাইলের বাক্সও খালি পড়ে ছিল। পরে দেখা যায়, দোকানের একদিকের দেওয়াল কেটে ভিতরে ঢুকেছিল দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ। দোকানের সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য ধরা পড়েছে। মঙ্গলবার সেই ফুটেজ তদন্তকারী আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।