মুক্তির আগে সলমনের ‘মাতৃভূমি’তে বাধা, সেন্সর বোর্ডে কেন দেরি?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:বলিউডের ভাইজান সলমন খানের আগামী ছবি ‘মাতৃভূমি’ ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবির সেন্সর ছাড়পত্র এখনও মেলেনি বলে খবর। ছবিতে চিনা প্রসঙ্গ সংক্রান্ত একটি উল্লেখ নিয়েই সেন্সর বোর্ডের আপত্তি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সেই কারণেই ছবিটির সার্টিফিকেশন প্রক্রিয়া দেরি হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবিতে সলমন খানকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। যুদ্ধ, দেশপ্রেম এবং আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়কে কেন্দ্র করে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহও যথেষ্ট। তবে সেন্সর সংক্রান্ত সমস্যার কারণে নির্মাতাদের পরবর্তী সিদ্ধান্তের দিকেই এখন নজর বলিউড মহলের।
