বুধবার, সেপ্টেম্বর 16, 2026
15:01:12 | কলকাতা

লুঠের পর আগুনের ছাপ,দুই ব্যবসায়ীর সর্বনাশ—জালালখালিতে রাতের রহস্য কী?

Crimeজেলা ভিত্তিক সংবাদ

নদিয়ার জালালখালি বাজারে পাশাপাশি দুই দোকানে চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ।মোবাইল, নগদ টাকা ও ক্যামেরা লুঠের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি। তদন্তে পুলিশ।

স্নেহাশীষ মুখার্জী,মানুষের মতামত:জালালখালি বাজারে পাশাপাশি দুটি দোকানে চুরি ও অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ইলেকট্রনিক্স দোকান থেকে দুষ্কৃতীরা দেড় লক্ষ টাকার বেশি নগদ ও ৫০টিরও বেশি মোবাইল ফোন লুঠ করে। এরপর সিসিটিভির হার্ডডিস্ক-সহ বিভিন্ন সরঞ্জাম খুলে নিয়ে যায় তারা। দোকান থেকে নিয়ে যেতে না পারা ফ্রিজ ও টিভিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় দোকানটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

পাশের ‘কামনা স্টুডিও’তেও চুরির অভিযোগ উঠেছে। স্টুডিওর মালিক বিনয় বিশ্বাসের দাবি, ছাদ দিয়ে ঢুকে দামী ক্যামেরা লুঠ করা হয়। কয়েকটি ক্যামেরা ভাঙচুরও করা হয়েছে। তাঁর দাবি, ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। পরে পুলিশও এলাকা পরিদর্শন করে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।