বুধবার, সেপ্টেম্বর 16, 2026
14:15:55 | কলকাতা

৪১ কিমি রাস্তা, ৮ বছরেও শেষ নয়! নথিতে মিলল ‘কোটি’র হিসাব—নেপথ্যে কে?

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

আলিপুরদুয়ারের ফালাকাটা-সলসলাবাড়ি ৪১ কিমি মহাসড়কের কাজ নিয়ে কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুললেন বিধায়ক পরিতোষ দাস। সিআইডি তদন্তের দাবি।

তপন রায়,মানুষের মতামত:আলিপুরদুয়ারের ফালাকাটা-সলসলাবাড়ি ৪১ কিলোমিটার মহাসড়কের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়া নিয়ে এবার দুর্নীতির অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক পরিতোষ দাস। তাঁর দাবি,রাস্তার কাজ ও জমি-ঘর বাবদ ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে কোটি কোটি টাকার অনিয়ম হয়ে থাকতে পারে। ২০২৪ সালেও এই ৪১ কিমি সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ উঠেছিল।

শালকুমারহাটে দলের এক অনুষ্ঠানে বিধায়ক দাবি করেন, একটি নথিতে ‘এস সরকার’ নামে এক ব্যক্তির ১০-১২ লক্ষ টাকা পাওয়ার কথা থাকলেও তাঁকে প্রায় ১ কোটি ১২ লক্ষ টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর অভিযোগ, জমি ও বাড়ির কাঠামোর ক্ষতিপূরণ নিয়েও অনিয়মের সম্ভাবনা রয়েছে।

বিধায়ক জানিয়েছেন, বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানিয়েছেন এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন। পাশাপাশি ফালাকাটা মহাসড়কের কাজ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে সিআইডি তদন্তের দাবিও জানাবেন বলে জানিয়েছেন তিনি। তবে ‘এস সরকার’-এর পরিচয় বা তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের স্বাধীন সত্যতা এখনও স্পষ্ট নয়। অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর বা অভিযুক্ত ব্যক্তির বক্তব্যও পাওয়া যায়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।