বুধবার, সেপ্টেম্বর 16, 2026
12:00:59 | কলকাতা

ভোটের মুখে বড় ধাক্কা! ঋতব্রত-সহ ১০ বিধায়ককে স্পিকারের নোটিস

kolkataরাজনীতি

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:উপ-নির্বাচনের আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের ১০ বিধায়ককে কারণ দর্শানোর নোটিস দিলেন বিধানসভার স্পিকার রথীন্দ্র বোস। আগামী সাত দিনের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। বিধানসভা সূত্রের দাবি, দলত্যাগ বিরোধী আইনের (দশম তফসিল) আওতায় এই নোটিস দেওয়া হয়েছে। দলীয় নির্দেশ অমান্য এবং দলবিরোধী কাজের অভিযোগে কেন তাঁদের বিধায়ক পদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না,তা জানতে চাওয়া হয়েছে নোটিসে।

সূত্রের খবর,কালীঘাট তৃণমূল শিবিরের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেক বিধায়ককে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।ঘটনাটি এমন সময় ঘটল, যখন নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বুধবার ঋতব্রত শিবিরের দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কথা। তার ঠিক আগে ১০ বিধায়কের কাছে স্পিকারের নোটিস নতুন করে রাজনৈতিক চর্চা তৈরি করেছে।

এর পাশাপাশি তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে দুই শিবিরের বিরোধও নির্বাচন কমিশনের বিবেচনায় রয়েছে। বুধবার কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে খবর।উল্লেখ্য, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে কালীঘাট শিবির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তৃণমূলের আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এই পদক্ষেপের কথা নিশ্চিত করেছেন। এরপরই স্পিকারের নোটিস ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।