৫ অক্টোবর পর্যন্ত স্বস্তি, তারপর?রাজপাল যাদবকে ২ কোটি টাকা জমার নির্দেশ

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:একাধিক চেক বাউন্স মামলায় অভিনেতা রাজপাল যাদবকে আরও দুই সপ্তাহ সময় দিল সুপ্রিম কোর্ট। ১৫ সেপ্টেম্বরের শুনানিতে আদালত তাঁকে অন্তত ২ কোটি টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে জমা দিতে এবং বকেয়া পরিশোধের জন্য একটি নির্দিষ্ট পরিকল্পনা জমা দিতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে, আগামী ৫ অক্টোবর পর্যন্ত আত্মসমর্পণ থেকে পাওয়া সুরক্ষা বহাল রাখা হয়েছে।
বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, এটি রাজপাল যাদবের জন্য শেষ সুযোগ। তাঁকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। মামলাটি একটি আর্থিক বিরোধ থেকে তৈরি, যেখানে ২০১০ সালে একটি সংস্থার কাছ থেকে নেওয়া প্রায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তা ফেরত দেওয়ার বিষয়টি নিয়ে চেক বাউন্সের মামলা হয়। দিল্লি হাইকোর্ট আগে তাঁকে তিন মাসের কারাদণ্ড দিয়েছিল। আগামী ৫ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি হবে।
