মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
12:07:05 | কলকাতা

উত্তরপ্রদেশে জয় ফেরাতে মরিয়া বিজেপি! উত্তরাখণ্ডেও প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার আশঙ্কা, পাঞ্জাবে ভিন্ন অঙ্ক

Nationalরাজনীতি

তিন রাজ্যের ভোটে বিজেপির বড় পরীক্ষা! উত্তরপ্রদেশে জয়ের কৌশল, উত্তরাখণ্ডে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়ার আশঙ্কা, আর পাঞ্জাবে কংগ্রেস-আপের দ্বিমুখী লড়াইয়ের মধ্যেই নতুন অঙ্ক কষছে কেন্দ্রীয় নেতৃত্ব।

দিলীপ চট্টোপাধ্যায়, মানুষের মতামত: ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আগামী বছরের প্রথমে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাবের নির্বাচন নিয়ে এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছেন। উত্তরপ্রদেশ নিয়ে তারা বেজায় চিন্তায়; উত্তরপ্রদেশে জয়লাভ কিভাবে সম্ভব তার কৌশল রচনায় ব্যস্ত বিজেপির নেতৃত্ব। উত্তরাখন্ডে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে বলে বিজেপির নেতৃত্বের একাংশ মনে করছেন। যদিও উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ধামি সহ দলের শীর্ষ নেতারা আবার ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে অত্যন্ত আশাবাদী। তবে বিজেপিকে সবচেয়ে সমস্যায় ফেলেছে পাঞ্জাবের নির্বাচন। এই নির্বাচনে কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যেই যে ক্ষমতার মূল লড়াই শুরু হতে চলেছে তা নিয়েও নিঃসন্দেহে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি এখানে যে কোন রকম দাগ কাটতে পারবে না তা নিয়েও কোন মতভেদ নেই দলের অন্তরে। আকালি দলের সঙ্গে জোট হোক বা না হোক এখানে ক্ষমতার লড়াইয়ে যে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ও কংগ্রেসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে তা নিয়েও নিশ্চিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এখন তারা আপাতত কিভাবে উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে ক্ষমতা ফিরে পাওয়া যায়,নতুন করে দাগ কাটা যায় তা নিয়েই বেজায় ব্যস্ত;তার মধ্যে রয়েছেন নানা কৌশল রচনায় ব্যস্ত দলের সভাপতি নিতিন নবীন সহ দলের কৌশলবিদরা।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।