মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
16:40:00 | কলকাতা

৮৩-তেও অ্যাকশনে ‘বিগ বি’!অবসর নিয়ে কী বললেন অমিতাভ?

বিনোদন

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:৮৩ বছর বয়সেও কাজ থেকে অবসর নেওয়ার কোনও পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সম্প্রতি তাঁর অবসর নেওয়া নিয়ে নানা জল্পনা ছড়িয়েছিল। সেই গুঞ্জনের জবাব দিয়ে অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, অভিনয় ও পেশাগত কাজ থেকে এখনই সরে দাঁড়ানোর প্রশ্নই নেই। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে একের পর এক স্মরণীয় চরিত্রে দর্শকদের মন জয় করেছেন অমিতাভ। বয়স বাড়লেও তাঁর কর্মব্যস্ততা এখনও অব্যাহত। সিনেমার পাশাপাশি বিভিন্ন পেশাগত কাজ ও জনসম্মুখের উপস্থিতিতেও তাঁকে সক্রিয় দেখা যায়। ফলে অবসর নিয়ে তৈরি হওয়া জল্পনায় নিজেই ইতি টানলেন ‘বিগ বি’। তাঁর এই বক্তব্যে স্বস্তি পেয়েছেন অনুরাগীরা। ৮৩ বছর বয়সেও কাজের প্রতি তাঁর আগ্রহ ও দায়বদ্ধতা নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে বলিউডপ্রেমীদের।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।