মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
14:36:05 | কলকাতা

হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জলের ট্যাংকি! হিঙ্গলগঞ্জে কাঠগড়ায় নির্মাণের মান

Public Interest Newsজেলা ভিত্তিক সংবাদ

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের নবীনগঞ্জে ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাংকি। প্রায় ৭ লক্ষ ৬২ হাজার টাকা ব্যয়ে তৈরি জলাধার ঘিরে উঠেছে নির্মাণের মান নিয়ে প্রশ্ন।

হাসানুজ্জামান,মানুষের মতামত:বসিরহাটের হিঙ্গলগঞ্জের স্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের নবীনগঞ্জ এলাকায় হঠাৎ ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাংকি। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে।গ্রামবাসীদের অভিযোগ,নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই অল্প সময়ের মধ্যে জলাধারটি ভেঙে পড়েছে।

স্থানীয়দের দাবি,প্রায় ৭ লক্ষ ৬২ হাজার ১৬৭ টাকা ব্যয়ে তৃণমূল সরকারের আমলে ট্যাংকিটি নির্মাণ করা হয়েছিল। নথি অনুযায়ী, ২০২৫ সালের ৫ মে নির্মাণকাজ শেষ হয় বলে জানা গিয়েছে। নির্মাণের সঙ্গে সন্তোষ সরদারের নামও উঠে এসেছে।

ট্যাংকি ভেঙে পড়ার সময় আশপাশে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে প্রায় ১০০ থেকে ২০০টি পরিবার এই জলাধারের উপর নির্ভরশীল থাকায় বর্তমানে পানীয় জলের সমস্যায় পড়েছেন বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, ঘটনার তদন্ত করে দায় নির্ধারণের পাশাপাশি দ্রুত নতুন জলাধার তৈরি করে জল পরিষেবা স্বাভাবিক করা হোক। যদিও নিম্নমানের নির্মাণের অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।