মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
15:12:10 | কলকাতা

এক টুকরো দড়িই হল কাল!লরিতে মাল বাঁধতে গিয়ে প্রাণ গেল মজুরের

Recent Newsজেলা ভিত্তিক সংবাদ

মালদার হরিশ্চন্দ্রপুরে লরিতে মাল বাঁধার সময় দড়ি ছিঁড়ে পড়ে মৃত্যু হল ৫৫ বছরের মজুর বীরেন দাসের। পরিবারের তরফে সরকারি সাহায্য ও ক্ষতিপূরণের দাবি।

তপন রায়,মানুষের মতামত:লরিতে মাল বোঝাই করে দড়ি দিয়ে বাঁধতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক মজুরের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। মৃতের নাম বীরেন দাস (৫৫)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার হলদিবাড়ি গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুরে হরিশ্চন্দ্রপুরের একটি ব্যবসায়ীর গোডাউনের সামনে পণ্যবাহী লরিতে মাল তোলার কাজ চলছিল। মাল বোঝাই শেষ হওয়ার পর বীরেন দাস ও তাঁর এক সঙ্গী লরির উপর থাকা মালপত্র দড়ি দিয়ে বাঁধছিলেন। আচমকাই দড়ি ছিঁড়ে গেলে ভারসাম্য হারিয়ে লরি থেকে নিচে পড়ে যান বীরেনবাবু।

গুরুতর আহত অবস্থায় তাঁকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতের দাদা প্রফুল্ল দাস জানান, বীরেন দিনমজুরি করে সংসার চালাতেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের দাবি, সরকার আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীর কাছ থেকেও ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।