মঙ্গলবার, সেপ্টেম্বর 15, 2026
18:35:38 | কলকাতা

অভিবাদন থেকে বিতর্ক, বিতর্ক থেকে বদলি? মহিলা IPS-কে নিয়ে জোর চর্চা

kolkata

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:পশ্চিমবঙ্গে মহিলা আইপিএস আধিকারিক বুশরা বানোর বদলি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপার পদে থাকা ২০২১ ব্যাচের এই আইপিএস আধিকারিককে রাজ্য সশস্ত্র পুলিশের ডেপুটি কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। জানা গিয়েছে,গত ১৩ সেপ্টেম্বর UPSC পরীক্ষার্থীদের উৎসাহিত করে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুশরা। ভিডিওতে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রেসিডেনশিয়াল কোচিং অ্যাকাডেমিতে প্রস্তুতির অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নিজে দু’বার UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। ওই ভিডিওতেই ‘আসসালামু আলাইকুম’/ইনশাআল্লাহ/জাযাকাল্লাহ অভিবাদন ব্যবহার করা হয়।

এরপর ‘হিন্দু লিগ্যাল ফান্ড’ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিবের কাছে অভিযোগ জানিয়ে তাঁর বক্তব্যে ধর্মীয় পক্ষপাতের অভিযোগ তোলে।তার পরপরই আধিকারিককে বদলি করা হয় সরাসরি অভিযোগ তুলছেন রাজ্যের বিরোধীপক্ষের তরফের নেতৃত্বরা।
ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি করেছে।
একটি ভিডিও বার্তায় ‘আসসালামু আলাইকুম’ বলাকে কেন্দ্র করে একটি হিন্দু সংগঠন অভিযোগ জানানোর পরই এক মহিলা আইপিএস আধিকারিকের বদলিকে ‘কাম্য নয়’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের চিফ হুইপ!

অন্যদিকে আবার, ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বুশরা বানোর বদলির ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কড়া সমালোচনা করেন। তাঁর দাবি,খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বুশরা মাত্র দেড়-দু’মাস দায়িত্ব পালন করেই দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। তাঁর ভিডিও বার্তায় প্রান্তিক,এসসি- এসটি-ওবিসি ও সংখ্যালঘু মহিলাদের শিক্ষা ও প্রশাসনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছিল।কিন্তু ভিডিও বার্তায় প্রসঙ্গত, ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশাআল্লাহ’ ও ‘জাযাকাল্লাহ’ বলাকে কেন্দ্র করে বিতর্ক এবং হিন্দুত্ববাদী সংগঠনের চাপে এইভাবে পরবর্তী বদলির সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান নওশাদ।

তবে রাজ্য সরকার প্রকাশ্যে এই বদলিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেনি বা অভিযোগের সঙ্গে বদলির কোনও সরাসরি যোগের কথাও জানায়নি। একই সময়ে আরও দুই আধিকারিকের বদলি হয়েছে।সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে আধিকারিকদের নিরপেক্ষতা বজায় রাখার নিয়ম রয়েছে।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।