মিড ডে মিল নিয়ে আচমকা নির্দেশ!অক্ষয় পাত্রকে বাদ দেওয়ার আসল কারণ কী?

স্টাফ রিপোর্টার,মানুষের মতামত:উত্তর ২৪ পরগনা, হাওড়া,পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে মিড ডে মিল বা পিএম পোষণ প্রকল্পে বড় পরিবর্তন। ইসকনের সহযোগী সংস্থা অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে এই প্রকল্প থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর।
রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের পিএম পোষণ বিভাগ এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে অক্ষয় পাত্র ফাউন্ডেশনকে আগে দেওয়া অনুমোদন প্রত্যাহারের কথা জানানো হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এই বিষয়ে আর কোনও পরবর্তী কাজ করা যাবে না। সংশ্লিষ্ট চার জেলার জেলাশাসকদের কাছেও নির্দেশিকা পাঠানো হয়েছে।
তবে কেন এই অনুমোদন প্রত্যাহার করা হল, তা নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়নি। এর আগে কলকাতায় ইসকনের পাশাপাশি অক্ষয় পাত্র ফাউন্ডেশনের মাধ্যমে মিড ডে মিল এবং ভবিষ্যতে পড়ুয়াদের প্রাতরাশ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল সরকার। এই সিদ্ধান্তের পর চার জেলার স্কুলগুলিতে মিড ডে মিল পরিষেবা কীভাবে চলবে, তা নিয়ে শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
