বুধবার, সেপ্টেম্বর 9, 2026
14:52:11
| কলকাতা

মাটিতে ভিড়,টাওয়ারের চূড়ায় ব্যক্তি!ঝাঁপ দেওয়ার হুমকিতে আতঙ্ক শিলিগুড়িতে!

NewsRecent News

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন বিধান রোডের আকাশবাণী চকের কাছে বিএসএনএলের একটি মোবাইল টাওয়ারে এক ব্যক্তি উঠে পড়াকে কেন্দ্র করে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, আচমকাই ওই ব্যক্তিকে টাওয়ারের উপরের দিকে উঠতে দেখা যায়। মগডালে পৌঁছে তিনি নিচে নামতে অস্বীকার করেন এবং ঝাঁপ দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই টাওয়ারের নিচে ভিড় জমে যায়। আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।

প্রাথমিকভাবে তাঁর আচরণে মানসিকভাবে বিপর্যস্ত থাকার ইঙ্গিত মিলেছে বলে জানা গিয়েছে। তবে কেন তিনি টাওয়ারে উঠেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Share with

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।