NewsRecent News

দার্জিলিংয়ে টয় ট্রেনের শেডে ভয়াবহ দুর্ঘটনা, ছাদ ভেঙে আহত ৭ কর্মী!

তপন রায়,মানুষের মতামত:দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (DHR) ঐতিহ্যবাহী টয় ট্রেনের লোকো শেডে বুধবার ঘটে গেল দুর্ঘটনা। আচমকাই ভেঙে পড়ে লোকো শেডের কাঠের ছাদ। ঘটনার সময় সেখানে কর্মরত ছিলেন বেশ কয়েকজন রেলকর্মী। ছাদ ধসে পড়ায় ৭ জন লোকো শেড কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অন্যান্য রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত তুলনামূলকভাবে কম বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

কী কারণে আচমকা কাঠের ছাদ ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। শেডটির রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোর অবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। দুর্ঘটনার বিস্তারিত কারণ খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *