আবাসের টাকা এল, পাকা ঘর এল না!বৃষ্টির রাতে মাটির দেওয়াল চাপা পড়ে দম্পতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত:সরকারি আবাস যোজনার টাকা পেয়েও মাথার উপর পাকা ছাদ জুটল না। টানা বৃষ্টির রাতে জরাজীর্ণ মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে প্রাণ গেল আদিবাসী দম্পতির। সিমলাপাল থানার দুবরাজপুর গ্রাম পঞ্চায়েতের কুশতোরা গ্রামের এই ঘটনায় মৃত পালকু বাস্কে (৩৫) ও তাঁর স্ত্রী সোমা বাস্কে (২৮)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত মাস আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন তাঁরা। সেই টাকায় সামান্য কাজ হলেও দ্বিতীয় কিস্তি না আসায় বাড়ির নির্মাণ শেষ করা সম্ভব হয়নি। মাত্র ১ লক্ষ ২০ হাজার টাকায় কীভাবে একটি সম্পূর্ণ পাকা বাড়ি তৈরি সম্ভব—এই প্রশ্নও উঠছে। বুধবার সকালে দীর্ঘক্ষণ তাঁদের দেখা না মেলায় প্রতিবেশীরা ঘরে গিয়ে দুজনের মৃতদেহ দেখতে পান। ঘটনাস্থলে যান DYFI জেলা সম্পাদক সঞ্জয় মান্ডি-সহ CPI(M) কর্মীরা। ঘটনার পর আবাস যোজনার বাস্তবায়ন নিয়ে উঠছে তীব্র প্রশ্ন।
