NewsPolitics

নতুন ওয়ার্ড,নতুন সমীকরণ!পুরভোটের প্রস্তুতিতে বুধবার কমিশনের বৈঠক!

তাপস চক্রবর্তী,মানুষের মতামত:আসন্ন পুরসভা ও পুরনিগম নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামীকাল সকাল ১১টায় সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে বসছে কমিশন। ভোটের প্রস্তুতি কতদূর এগিয়েছে, কোথায় কী পরিস্থিতি রয়েছে এবং ইভিএম-সহ প্রয়োজনীয় পরিকাঠামো কতটা প্রস্তুত—বৈঠকে মূলত সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।

আসন্ন পুরভোটে বিশেষ নজর রয়েছে কলকাতা ও হাওড়ার দিকে। কারণ, দুই পুর এলাকাতেই সম্প্রতি ওয়ার্ড পুনর্বিন্যাস হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে হয়েছে ২০৯। অর্থাৎ নতুন করে ৬৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে। অন্যদিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড ৫০ থেকে বেড়ে হয়েছে ৬৮টি।

নতুন ওয়ার্ড বিন্যাসে ভোট হওয়ায় ভোটার তালিকা, বুথ ও প্রশাসনিক প্রস্তুতিতেও পরিবর্তন এসেছে। তাই দুই পুর এলাকার ভোট নিয়ে কমিশনের প্রস্তুতিও বিশেষ গুরুত্বপূর্ণ।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *