NewsPolitics

‘বেইমানের সঙ্গে দুই বিশ্বাসঘাতক’,তৃণমূলের অন্দরে বিস্ফোরক কুণাল!

নিজস্ব প্রতিবেদক, মানুষের মতামত: উত্তর ও মধ্য কলকাতার দলীয় সহকর্মীদের সতর্ক করে নতুন ‘চক্রান্ত’-এর অভিযোগ তুললেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে তাঁর দাবি, তাঁকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সাজিয়ে পুলিশি পদক্ষেপ করানোর চেষ্টা চলছে।

কুণালের অভিযোগ, ‘মমতাদির সৈনিকদের’ রাজনৈতিকভাবে আটকাতে না পেরে এই ছক কষা হয়েছে। চক্রান্তের নেপথ্যে এক ‘বেইমান’ এবং তাঁর সঙ্গে দুই ‘বিশ্বাসঘাতক’ নেতা রয়েছেন বলেও দাবি তাঁর। যদিও কারও নাম করেননি তিনি। তবে জমি ও সমবায় সংক্রান্ত অনিয়মের অভিযোগের ইঙ্গিত দিয়েছেন।

কুণালের আরও দাবি, তাঁর ও ঘনিষ্ঠ দলীয় কর্মীদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করাতে লোক খোঁজা হচ্ছে, দেওয়া হচ্ছে নানা প্রস্তাবও। অতীতেও পুলিশ ব্যবহার করে কয়েকজনকে দমিয়ে রাখার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তাঁর। একই সঙ্গে দিল্লি ও কলকাতার ‘গদ্দারদের’ মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে দলীয় সহকর্মীদের সতর্ক করেছেন কুণাল।

Share with

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *